নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নাটোরের বড়াইগ্রামে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনার

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

 

মোঃ হযরত আলী নাটোর জেলা:—–

নাটোরের বড়াইগ্রাম উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অন্যান্য বক্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন খ্রীষ্টান ও হিন্দু ধর্মীয় নেতারা। সেখানে তারা ভেদাভেদ ও বৈষম্য ভূলে সবাইকে এক সঙ্গে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। জামায়াত ইসলামীর অনুষ্ঠানে ভিন্ন ধর্মের নেতাদের এমন অংশগ্রহণের বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে আগতরা।

শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ আলম। মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন রা.বি’র ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান ও সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আব্দুল হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেয়া দু’জন হলেন-বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শঙ্কর ডমিনিক গমেজ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত সরকার। অনুষ্ঠানে ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ সাহাও উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াত নেতারা তাদের বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন চাইলে আসন্ন দূর্গাপুজায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, ছাত্র প্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার চার শতাধিক মানুষ অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.