নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কোরআনের হাফেজের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল খান রাজু, ভোলা

ভোলা চরফ্যাশন উপজেলার পৌরসভা সদর ১ নম্বর ওয়ার্ডের তাইফ উদ্দিন মোড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ ইমন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মা হারা একমাত্র ছেলে।অপরজন বোরহানউদ্দিন উপজেলার বড় মানীকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে হাফেজ নেসার উদ্দিন। আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমান গঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনসার আলীর ছেলে।

ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের দিকে নিহত ইমনের বাড়ি বেড়াতে আসেন নেসারুদ্দিন ও সিয়াম। বিকেলে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশন পুরো এলাকায় নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ভোলা আঞ্চলিক মহাসড়কে এলে বিপরীত দিক থেকে আশা দ্রুতগামী নসিমনের সাথে তাদের সংঘর্ষ হয়।

এতে তারা তিনজনে মোটরসাইকেল থেকে সিটকে আহত হন। পরের স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকেরা ইমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নেশারউদ্দিন ও সিয়ামের অবস্থা গুরুত্ব দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলের রেফার করা হয়।
এরপর বরিশালে নেয়ার পথের সন্ধ্যার সাতটার দিকে মৃত্যু হয় নেসারুদ্দিনের। বর্তমানে আহত সিয়াম বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুর রহমান হাওলাদার বলেন, যতটুকু জানতে পেরেছি মোটরসাইকেলটির গতিবেগ ছিল অনিয়ন্ত্রিত, এতে করে তারা বাইকটিকে কন্ট্রোল করতে পারেনি, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।
তিনি আরো বলেন,ঘটনাস্থলে গিয়ে দুমড়ে মুছরে যাওয়া মোটরসাইকেল ও নসিমন জব্দ করেছে, এই ঘটনার কোন লিখিত অভিযোগ হয়নি তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.