নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

হাওড়ে একশ বছর এবং আমাদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

হাওরে একশ বছর এবং আমাদের করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮) নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাশয় উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রেজেন্টেশন এর মাধ্যমে করনীয় শীর্ষক আলোচনা করেন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সদর ইউপি জমায়াতের আমীর সফিকুল ইসলাম, উপজেলা কৃষকদল সহ সভাপতি এমদাদুল হক,ইউপি সদস্য মোজাম্মেল হক নাসরুম, সমাজকর্মী মিজানুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি বাবলু হাসান,সংগ্রাম প্রতিনিধি মু তৌহিদুল ইসলাম সহ উপজেলার কৃষকদল, শ্রমিকদল সহ হাওর পাড়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আখতারুজ্জামান বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ পরিবেশ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রাকৃতিকভাবে মৎস অভয়ারণ্য ও প্রাকৃতিক বনজ গাছগুলো রক্ষণাবেক্ষণে পরিকল্পিত উদ্দ্যোগ নিতে হবে।

এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নিয়ে হাওরে পরিকল্পিত বাঁধরক্ষা, ধান সংগ্রহের জন্য পরিকল্পিত সড়ক, পর্যটন শিল্প সম্প্রসারণে কল্পিত উদ্যোগ, পানিতে বিভিন্ন কীটনাশক ব্যাবহারের কুফল সহ হাওরাঞ্চলের উন্নয়নে টেকসই প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.