নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ছাতকে গণমাধ্যম কর্মী জানে আলম গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

মো:খালেদ মিয়া,ছাতক সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর গ্রামের মৃত হাফিজ ফরিদ উদ্দিনের ছেলে ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য কবি জানে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের খেয়াঘাট থেকে থানা পুলিশের এক অভিযানে গ্রেফতার হন কবি জানে আলম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান।কবি জানে আলমকে গ্রেপ্তার করায় গণমাধ্যম কর্মি ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে। অনেককেই বলতে শুনা গেছে ফ্যাশিষ্ট সরকারের রাগব বোয়ালরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর নিরপরাধ ব্যাক্তি ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মিকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। জানে আলম বাংলা টাইম এন্ড টিউনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য। কবি জানে আলমের সহোদর বিশিষ্ট ব্যবসায়ী হাজী বুলবুল আহমদ জানান আমার ভাইয়ে বিরুদ্ধে কোন ধরনের এজাহার না থাকলেও একটি ষড়যন্ত্র কারি মহল স্বার্থ হাসিলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নালিশ করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনকে সহায়তা করায় তার বিরুদ্ধে থানায় মামলা নং ১৫ তাং ১০-০২-২০২৫ দায়ের করে মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। কবি জানে আলম কে গ্রেপ্তারের তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.