নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মৌলভীবাজার কমলগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাইয়ের মূত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার

 

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুর বাড়িতে এসে শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে জামাই কো
নাই শব্দকরকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। কোনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর মাঝগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটকরা হলেন- ধীতেশ্বর মাঝগাঁও গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কোনাই শব্দকর। সোমবার দিনের বেলা কোনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই পাশের ঘরের লোকজন কোনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় কোনাইকে লাটি দিয়ে পিটিয়ে জখম করেন সুশীল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কোনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  1. এদিকে ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.