নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সৈয়দপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মহিলা লীগ নেত্রী ববি গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

মো: খালেকুল ইসলাম, সৈয়দপুর (নীলফামারী):

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গ্রেফতার হয়েছেন সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা ববি। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাবুপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

ববি সাবেক পৌর মেয়র ও সৈয়দপুর পৌর মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা বাবলুর স্ত্রী। পুলিশ জানিয়েছে, গণ-অভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

গত বছরের ৪ আগস্ট সৈয়দপুর শহরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের একটি মিছিল থেকে গুলি ছোড়া হয়, যাতে আহত হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। পরে, ৬ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনকে প্রধান আসামি করে মোট ৬৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং ৪) দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, মহসিনের নেতৃত্বেই সেদিন আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়েছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন ওসি (তদন্ত) আখতার হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান খান মারুফ, এসআই আকমল হোসেন এবং সঙ্গীয় ফোর্স।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“অপারেশন ডেভিল হান্টের আওতায় হত্যা চেষ্টা মামলার আসামি মহিলা লীগ নেত্রী ববিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।”

এই অভিযানের মাধ্যমে সৈয়দপুরে চলমান বিশেষ অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হলো বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.