নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

জাতীয় নির্বাচনে ২৮০০ কোটি টাকা ব‍্যয় হবে, তাহলে সংস্কারটা কি হল কোথায় হল? জাতি জানতে চায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার পঠিত

মো: তারিক মন্ডল,

 

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরে, অধিদপ্তরে অসংখ্য জ্ঞানী – গুণী লোকেরা নিয়োগ পেয়েছেন। এরমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এখানে অনেকেই ড. ধারী উচ্চ ডিগ্রীধারি রয়েছেন। তারপরেও যদি আগামী জাতীয় নির্বাচনে ২৮০০ কোটি টাকা ব‍্যয় হয়। খাসির বদলে মহিষ মানত করার মত ঘটনা যখন কেউ ঘটায়। তাহলে এখানে কিছু কথা তো থেকেই যায়।

কিছু কথা বলার আগে প্রথমেই বলব। মনে হচ্ছে বতর্মান সরকারে যোগ্য লোকের বড় অভাব। এবং বিভিন্ন সংস্কার কমিশনে যারা নিয়োগ পেয়েছেন। তারাও যে মাথা মোটা। তাতে কোন সন্দেহ নেই। অন্তর্বর্তী সরকার যদি বুদ্ধি বা মেধা খাটিয়ে বিনা টাকায় জাতীয় সংসদ নির্বাচন করতে পারত। তাহলে যেমন লাভ হত রাষ্ট্রের। তেমনি লাভ হত জনগণের। আর পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সবার নাম লেখা থাকত স্বর্ণ অক্ষরে।

মূলত বাংলাদেশ একটা দারিদ্র দেশ। দ্বিতীয়ত একটা মহা চোরের দেশ। তৃতীয়ত একটা বহুমতের মুর্খের দেশ। এখানে হাতে গোনা কিছু লোক আছেন ভদ্র। কিছু লোক আছেন সুশিক্ষিত। কিছু লোক আছেন সামাজিক। বিগত সময়ের সকল রাজনৈতিক দলগুলো দুর্নীতির সাথেই সম্পৃক্ত বেশি। দেশ এবং জাতির কল‍্যাণে কাজ করতে তেমন দেখা যায়নি তাদেরকে।

তাই দেশের জনগণ ভোট দিতে এখন আর আগ্রহ প্রকাশ করে না। জনপ্রতিনিধি এবং তাদের কর্মীরা হাতে পায়ে ধরেও ভোটের দিন ভোটার খোঁজে পায় না। তাহলে নির্বাচন কমিশন কেন নির্বাচনের নামে ২৮০০ কোটি টাকা এই নির্বাচনে খরচ করতে চায়। নির্বাচন কমিশনের এত বাজেট এর চরম বিরোধীতা করছি। এবং কোনরকম খরচ ছাড়া নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন করতে হবে। এটাই আমার শেষ কথা।

তা নাহলে গোটা জাতির কাছে নতুন নির্বাচন কমিশনার একজন অযোগ্য নির্বাচন কমিশনার হিসাবে গণ‍্য হবেন। দেশের প্রায় ১২ কোটি ভোটার আছে, যা কাগজে কলমে যদি ধরা হয়। জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিত থাকবে খুব বেশি হলে চার কোটি। চার কোটি ভোটারদের ভোটের আয়োজন করতে ২৮০০ কোটি টাকা ব‍্যয় করে । জনগণের উপরে ভ‍্যাট বাড়ানো হবে। পণ্যের দাম বাড়ানো হবে। ব‍্যবসায়ীদেরকে জিম্মি করে টাকা ক‍্যাশ করতে হবে। এরকম করে ২৮০০ কোটি টাকা জাতীয় নির্বাচনে ব‍্যয় করবে নির্বাচন কমিশন। তাতে জনগণের কি লাভ? জনগণ যেমন আছে তেমনি থাকবে। শুধু বেড়ে যাবে তাদের দৈনিক ব‍্যয়। বেড়ে যাবে দেশের ষাট ভাগ দারিদ্র লোকদের কষ্ট।

তারপর যে দল ক্ষমতায় আসবে। তারা আবার নতুন করে বাজেট করতে গিয়ে আবার বাড়াবে পণ্যের দাম।
এভাবেই যদি আমরা সারাজীবন বোকামি করেই যাই। তাহলে দেশের জনগণ তো শান্তির গন্ধও পাবে না। তাই নির্বাচন কমিশনারের কাছে আমার আবেদন। রাষ্ট্রের অর্থ ব‍্যয় ছাড়া জাতীয় নির্বাচন কিভাবে করা যায়। সে পরামর্শ করুন। যদি আপনাদের কাছে এরকম বুদ্ধিজীবী না থাকে। আমাকে বলুন। আমি সংগ্রহ করে দেব। তবুও এই জাতির উপরে নতুন করে আর কোন বুঝা চাপিয়ে দেবেন না। একটু সদয় হোন। ভূক্তভোগী এই জাতি আর কোন কষ্ট পেতে চায় না। দয়া করুন জনাব সমগ্র জাতির পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ রইল। বিনা টাকায় জাতীয় নির্বাচন করার ব‍্যবস্থা করুন। কোন জনপ্রতিনিধিরও যেন কোন টাকা ব‍্যয় না হয়। এরকম একটি নির্বাচন নতুন আঙ্গিকে করুন। পৃথিবীর ইতিহাসে এই সরকারের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকুক। এটা আমি ও চাই। মনে রাখবেন। বোকার কোন স্বর্গ নেই।
( নির্বাচন কমিশনারের কাছে একটি খোলা চিঠি )
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।
১৩. ২. ২০২৫

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.