নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কমলগঞ্জে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ নাজিম মিয়া, মৌলভীবাজার

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহান আল্লাহ ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেফতার এবং মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তাওহিদি জনতা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ আছর ভানুগাছ রেলওয়ে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় বিক্ষোভ শেষ হয়।

পথসভাটি পরিচালনা করেন শফিকুল রহমান সালেহ। এতে বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ খালেদ, মাওলানা সুয়েব আহমদ, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া ও মো. আবদুল হাই। সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা খাইরুল ইসলাম নিজামী।

সমাবেশে মাওলানা হোসাইন আহমদ খালেদ বলেন, “মুক্ত চিন্তার নামে এ দেশে ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। সেই গোষ্ঠীরই একজন সদস্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান), আল্লাহ ও রাসূল (সা.)-এর শানে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। তার এই ফেসবুক পোস্ট দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা ফৌজদারি আইনের লঙ্ঘন। আমরা দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বিক্ষোভে বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.