নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৪৭ বার পঠিত

মোঃ ওমর আলী মোল্যা,কালীগঞ্জ (গাজীপুর) :

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়ার টেক মানিকপুরের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. শুক্কুর আলীর (৫০) বাড়ি উপজেলার পৌরসভার বড়নগর এলাকায় হলেও তিনি বিয়ে করে টেক মানিকপুরে তার শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বাস করছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত মো. শুক্কুর আলী ধান কাটার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। ধান কাটা অবস্থায় বৃষ্টির সাথে আকস্মাৎ বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পড়ে তার সাথে থাকা সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.