নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ভূরুঙ্গামারীতে তিন বছরে এক ইঞ্চি বাঁধও নির্মাণ হয়নি, তীব্র ভাঙনের আতঙ্কে নদীপাড়ের মানুষ

  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

রাশেদ ইমরান লিখন, কুড়িগ্রাম :

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে তিন বছরেও এক ইঞ্চি তীর রক্ষা বাঁধ নির্মাণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ-এসআই প্রা. লি. এন্ড টিআই জেভি। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় তীব্র নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে দুধকুমার নদীর তীরবর্তী বাসিন্দারা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন দুধকুমার নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ১ মে। প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ছিল ১৪ মাস, যা শেষ হয় ২০২৩ সালের ২৯ জুন। কিন্তু সময় পেরিয়ে তিন বছর হতে চললেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।

প্রাথমিক পর্যায়ে কিছু জিও ব্যাগ ফেলে ও কিছু সিসি ব্লক তৈরি করে কাজ শুরু করলেও গত বছরের মার্চের পর থেকেই প্রকল্প এলাকা ছেড়ে উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এর মধ্যে স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
হাবিবুল রহমান বলেন, “বাঁধ না হলে আবার নদী ভাঙবে, আমরা যাব কোথায়?”
ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বর্তমানে এলাকায় না থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা চলছে যাতে দ্রুত কাজ শুরু করা যায়।”

এদিকে এলাকাবাসী দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে। তাদের আশঙ্কা, যদি আর দেরি করা হয়, তাহলে এবারের বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.