নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

যৌথ অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছ পটুয়াখালী কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর

  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পঠিত

মোঃ হাচান ,পটুয়াখালী:

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৪ লক্ষ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত রেণু পটুয়াখালী সদর মেরিন ফিশারি কর্মকর্তার উপস্থিতিতে লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত বাস ও চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.