নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সিলেটে শ্রমিক ধর্মঘট স্থগিত, আলোচনার আশ্বাসে ৭ ঘণ্টা পর স্বাভাবিক পরিবহন চলাচল

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ সিরাজুল ইসলাম (সিরাজী),সিলেট:

 

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট ৭ ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জেলা প্রশাসকের অপসারণ, পাথর কোয়ারি চালু এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে এ কর্মবিরতি শুরু করেছিলেন।
দুপুর ১টায় সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক জানান, কেন্দ্রীয় সংগঠন, প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ও যাত্রীদের ভোগান্তি কমাতে আপাতত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম বলেন, এইচএসসি পরীক্ষা এবং পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। তারা সে আহ্বানে সাড়া দিয়েছেন।
পরবর্তী সিদ্ধান্ত বৈঠকের পর জানানো হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.