নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

চুয়াডাঙ্গায় চলন্ত পাওয়ারট্রলির পিন ভেঙ্গে দূর্ঘটনা, আহত ১৪ শ্রমিক

  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পঠিত

আবদুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা :

 

চুয়াডাঙ্গা সদরের জালশুকায় চলন্ত পাওয়ারট্রলির হ্যাঙ্গারের পিন ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাওয়ারট্রলিতে থাকা ২৬ শ্রমিকের মধ্যে ১৪জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে

‎গতকাল শনিবার (৯ আগস্ট) সন্ধার পর সদরের জালশুকা গ্রামের মধ্যে এ দূর্ঘটনা ঘটে।

‎আহতরা জানান, তারা সবাই ঢালাই শ্রমিক। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় পাওয়ারট্রলির সামনের হ্যাঙ্গারের পিন ভেঙ্গে ইঞ্জিন ও বডি আলাদা হয়ে যায়। এতেই ১৪ জন শ্রমিক আহত হয়েছে। সদরের শঙ্করচন্দ্র গ্রামে ঢালাই কাজ শেষে ছয়ঘরিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।


‎আহতরা হলেন চুয়াডাঙ্গা সদরের ছয়ঘড়িয়া গ্রামের ঢালাই শ্রমিক মকিদুল ইসলাম (৪৫), হাফিজুর (৩৫), জুলফিকার আলী (৬০), মুন্না (১৮), আনোয়ার (৪০), খালেদ মাসুদ (২৮), লাল্টু (২৫), রাব্বী (২০), আল আমিন (২৬), মামুন (৪৮) আশাদুল (২৮) হোসেন (৩২)। এরমধ্যে একই গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও জনির (২৪) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ভর্তি করেছেন চিকিৎসক।

‎চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ বলেন, সন্ধ্যা ৭টার দিকে ১৪ জন আহত হয়ে জরুরি বিভাগে আসেন। এরমধ্যে দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.