নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নোয়াখালীতে জেলা পরিষদের সাবেক সদস্যকে কুপিয়ে জখম

  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

 

বেলাল হোসেন কামাল staff reporter —-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনিরকে (৫৫) কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় তাকে একদল দুর্বৃত্তরা এলাপাতাড়ি পিটিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে পেলে যায়।

মনিরুজ্জামান মনির নোয়াখালী জেলা পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ( কোম্পানীগঞ্জ) ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

 

  • ভুক্তভোগীর ভাগনে রাজীব অভিযোগ করে বলেন, তার কাকা পরিবারের সদস্যদের সাথে উপজেলার বসুরহাট বাজারের ৩নম্বর ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার দুপুরের দিকে নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে পেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.