নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কাউনিয়ায় আগাম ধানকাটা শুরু, কৃষকের মুখে হাসি

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ মঞ্জুরুল আহসান,কাউনিয়া

কাউনিয়ায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের সোনালী ধান ইতোমধ্যে গোলায় উঠতে শুরু করেছে। মাঠে মাঠে ধান পেকে সোনালী আকার ধারন করেছে। নানা প্রতিকুলাতার পরও ক্ষেতের সোনালী ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে তিস্তা নদীর চরাঞ্চলসহ নিচু এলাকায় স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের ধান পাকার পর কাটতে শুরু করেছে। মাঠে মাঠে সোলানী ধান উঁকি মারছে। নানা প্রতিকুলাতার পরও সোনালী ধানের ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুঠেছে। কৃষক বলছেন আগাম জাতের ধান গোলায় উঠতে শুরু করেছে আগামী কয়েক দিনের মধ্যে বাকী সোলালী ধান গোলায় তুলবেন। কেউ কেউ ধান কেটে বাজারে বিক্রি শুরু করেছেন। গেদ্য বালাপাড়ার কৃষক বৌদি আর রহমান বদি জানায় তার ২৫শতক জমির ধান কাটার পর ফলন ভালো হওয়ায় আমি খুব খুশি হয়েছি। উপজেলায় বিভিন্ন গ্রামে অধিকাংশ আগাম জাতের ধান কাটা শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে উপজেলা কৃষি অফিস জানায় উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষা হয়েছে ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৮৮০ মেট্রিক টন। খরিপ-২ মৌসুমে ২৮৩০ হেক্টর জমিতে স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী রোপা আমন ধান চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তার বলেন বাতাসে কিছু ধান মাটিতে পড়ে গেছে। বাতাস কমে গেলে ধান গাছ আবার দাঁড়িয়ে যাবে। খেতের তেমন ক্ষতি হবেনা। ইতোমধ্যে আগাম জাতের পারিজা ধান কাটা শুরু হয়েছে। এপর্যন্ত ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। চলতি মৌসুমে কৃষক খরার কবলে পরলেও অতিরিক্ত সেচ দিয়ে ফসল টিকিয়ে রেখেছে কৃষক এবং ফলনও ভাল হয়েছে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে মাঠে বর্তমানে যে অবস্থা তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.