নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : জেলা প্রশাসক

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ হাবিবুর রহমান, নওগাঁ

দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির মাধ্যমে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সচেষ্টা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও জনগনের নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং, মাদক ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে। এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিনসহ সেনাবাহিনী, র‌্যাব ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.