নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কুড়িগ্রামে ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থার বিরুদ্ধে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ মিনহাজুল ইসলাম মিলন , কুড়িগ্রাম 

কুড়িগ্রাম জেলা সদরের শান্তি নগর খলিলগঞ্জ এলাকায় অবস্থিত ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থার বিরুদ্ধে “মা ও শিশু স্বাস্থ্য সহায়তা প্রকল্প” বাস্তবায়নের নামের হতদরিদ্র মানুষের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদরের শান্তি নগর খলিলগঞ্জ এলাকায় অবস্থিত ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কাদের দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের ভুল-ভাল বুঝিয়ে হতদরিদ্র মানুষকে সহায়তার নামে ১০ টাকার হাটে শাড়ি লুঙ্গি ব্লাউজের কাপড় বিক্রির অনুষ্ঠানে অতিথি করে প্রশাসনের কাছে নিজেকে মহৎ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। সেই সাথে হতদরিদ্র পরিবারের জন্য কম দামে সবজি ক্রয়ের বাজার বসিয়ে আব্দুল কাদের বিভিন্ন এলাকায় কয়েকটি অনুষ্ঠান করে তা পত্রিকায় ফলাও করে প্রচার করেন। শুরু থেকেই আব্দুল কাদের গণ পাঠাগার ও ক্ষুদ্র ঋণ বিতরণের মতো বিভিন্ন কার্যক্রম কুড়িগ্রাম জেলায় চালিয়ে আসছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.