নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

গৃহবধূ হ’ত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত
ফতুল্লায় তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী হীরা চৌধুরীকে ৩৩ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।গতকাল সোমবার ২৫ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষনা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত হীরা চৌধুরী ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। আর নিহত তানজুদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজা পুরের মৃত আলী আশরাফের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে কোট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান বলেন, স্ত্রীকে হত্যার দায়ে হীরা চৌধুরী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। আসামি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌসলী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন। রাগের মাথায় রাতের বেলায় ঘুমের মধ্যে নিজ স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি আঘাত করে ও কুপিয়ে হত্যা করে।পরে মামলা হলে তাকে গ্ৰেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি। আজকে সেই মামলায় তার মৃত্যুদন্ডের রায় দেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে পারিবারিকভাবে হিরা চৌধুরীর সঙ্গে তানজিদা আক্তার কপি বিয়ে হয়। বিয়ের পর থেকে পপির কাছ থেকে শশুর বাড়ির লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে পপির মা তাসলিমা বেগম ৫০ হাজার টাকা দিয়ে এসে ছিলেন মেয়ের শ্বশুর বাড়িতে সবশেষে হত্যার আগের দিন দুপুরে ও পপির শ্বশুর বাড়ি গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে এসে ছিলেন তাসলিমা বেগম পরের দিন ২০২১ সালের ২৬ মে শশুর বাড়ি থেকে ফোন করে জানানো হয়,তার মেয়ে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে।সেখানে গিয়ে তারা জানতে পারেন, মেয়েকে গলা কেটে হত্যা করেছেন তারাই স্বামী এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে ফতুল্লা থানায় ভিকটিমের ছোট ভাই মোঃ শাকিল মামলা করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.