নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সখিপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মা’মলা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মোঃ হাসান আলী, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের সখিপুরে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহত নেতা নাঈম বাদী হয়ে সখিপুর থানায় মামলাটি দায়ের করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
তিনি বলেন, মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় ৩১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে পৌরসভার তালতলা চত্বরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বক্তব্যের নিন্দা জানিয়ে এক প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও একটি প্রতিবাদ সমাবেশ করতে মিছিল নিয়ে পৌরসভার তালতলা চত্বরে প্রবেশ করছিল। এ সময় সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উপজেলা ছাত্রদলের নেতা নাঈম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এতে করে কৃষক শ্রমিক জনতা লীগের মিছিল পণ্ড হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.