নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ময়মনসিংহে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

শেখ মোঃ দীন ইসলাম ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ:-ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত হলেন মো.বুলবুল আহমেদ সজীব। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল.৫ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার
এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, সোমবার (২৯জানুয়ারি) বিকেলে কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের এর পক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায় -অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদান্নোতিপ্রাপ্ত)মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে সজীবকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করলে এ সময় সজীবের সমার্থক ও কিছু দুষ্কৃতিকারী আত্মীয়-স্বজন গোয়েন্দা পুলিশের উপর হামলা চালায়।

পরিস্থিতি বেশ নাজুক অবস্থা হওয়ায় গোয়েন্দা পুলিশের টিম আরও বৃদ্ধি করা হয় এ সময় সজীবের সমর্থক দুষ্কৃতকারী কারী বাহিনী এবং গোয়েন্দা পুলিশের মাঝে পাল্টা-পাল্টি আক্রমণ হওয়ায় পুলিশের কয়েকজন সদস্য আহত হলে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জানান- এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.