নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

দুর্গাপুরে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর বার্তা ইউএনও’র: আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে মাদকমুক্ত, নিরাপদ ও সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের উন্মুক্ত আলোচনার মাধ্যমে উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাদক নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ, নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণ এবং গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে বিষদ আলোচনা হয়। আলোচনার মূল ফোকাস ছিল মাদকের আগ্রাসন রোধ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা মাদকমুক্ত সমাজ গড়ার ওপর জোর দিয়ে বলেন, “একটি মানবিক ও নিরাপদ সমাজ গঠনে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। মাদক একটি জাতিকে পঙ্গু করে দেয়; চুরি, ছিনতাই ও খুনের মতো অধিকাংশ অপরাধের মূলেই রয়েছে মাদকের আসক্তি। পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অপরাধ দমনে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে প্রশাসন শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি বজায় রাখবে। বাল্যবিবাহ ও যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর সাথে জড়িত ঘটক, কাজী কিংবা অভিভাবকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কন্যাসন্তানকে বোঝা না ভেবে সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
বাজার দর ও গ্রাম আদালত প্রসঙ্গে তিনি বলেন, “অসাধু সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারির বিরুদ্ধে নিয়মিত তদারকি চলবে। এছাড়া স্বল্প খরচে দ্রুত বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম, যা উচ্চ আদালতের ওপর মামলার চাপ কমাতে সাহায্য করছে।” তিনি দুর্গাপুরকে একটি আদর্শ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আইনাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জার্জিশ হোসেন সোহেল ও গোলাম মুর্তজা এবং সাংবাদিক আলামিন হক বিজয় ও রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক জুবায়ের তুহিন, হাসিবুল ইসলাম হাসিব ও খুরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.