নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

মোঃ রাজিব
নরসিংদী স্টাফ রিপোর্টার :__ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো অংশের বারৈচা-খামারেরচর ব্রিজের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। সেতুর উপরিভাগের পিচ ও কংক্রিট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এই সেতুর কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি কোনো যানবাহন বিকল হয়ে পড়লে মহাসড়কজুড়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ হাজারো যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে তদারকি ও স্থায়ী সংস্কারের অভাবে সেতুটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা ও গর্তের কারণে যানবাহনগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরগতিতে সেতু পার হতে হচ্ছে। সামান্য অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী চালকদের অভিযোগ, সেতুর খানাখন্দের কারণে কোনো গাড়ি বিকল হয়ে পড়লে পুরো মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে শত শত যাত্রীকে দীর্ঘ সময় তীব্র যানজটে আটকে থাকতে হয়। অসুস্থ রোগী ও জরুরি কাজে যাতায়াতকারীদের ভোগান্তি আরও বাড়ে। রাতের আঁধারে গর্তগুলো ঠিকমতো দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

ভ্যানচালক মোঃ শফিকুল মিয়া জানান,বারৈচা-খামারেরচর ব্রিজে ভাঙ্গার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।সবজি নিয়ে বাজারে যেতে প্রচুর সময় লাগে।এই জন্য ভাড়া মারতে পারি না।দ্রুত যাতে ব্রিজের কাজটি করে দেয়।

ট্রাকচালক চন্দন মিয়া বলেন, আমরা ভারী মাল নিয়ে চলি। এই ব্রিজের খানাখন্দে চাকা পড়লে গাড়ি আর টেনে তোলা যায় না। মাঝেমধ্যে এক্সেল ভেঙে গাড়ি রাস্তার ওপরেই আটকে থাকে। তখন পেছনে জ্যাম লেগে যায়। এক ঘণ্টার পথ পার হতে চার-পাঁচ ঘণ্টা লেগে যাচ্ছে।

বাসচালক সোহাগ মিয়া বলেন, ঢাকা-সিলেট রোডে বারৈচা অংশে গাড়ি চালানো এখন আতঙ্কের নাম। বারৈচা-খামারেরচর ব্রিজের কাছে আসলেই ভয় লাগে। ব্রিজের ওপর এমন বড় বড় গর্ত যে গাড়ি সাবধানে না চালালে স্প্রিংয়ের পাত ভেঙে যায় বা টায়ার ফেটে যায়।

এই যানজটের প্রভাব পড়ছে স্থানীয় কৃষকদের ওপরও।হোসেন নগর গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, প্রায়ই সকালে খামারেরচর মোড়ে যানজট লেগে থাকে। আমরা সবজি নিয়ে সঠিক সময়ে বাজারে যাইতে পারি না। তাই আমরা সবজির সঠিক মূল্য পাচ্ছি না।

ইসলামিক বক্তা মুফতি তরিকুল ইসলাম গোলাপ বলেন, গতকাল রাতে আমি ওয়াজ মাহফিল শেষ করে বাড়ি ফিরছিলাম। রাত তিনটা বাজে দেখি রাস্তায় জ্যাম। শুধু যে ব্রিজে খানাখন্দ, তা না, ড্রাইভাররাও এই জ্যাম সৃষ্টির পেছনে দায়ী।

ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, দুই দিন আগেও একটি ট্রাক ফেঁসে গিয়েছিল এই ব্রিজে। আমি সহ আমার ফোর্স সারারাত চেষ্টা করে যান চলাচল স্বাভাবিক করি। পরদিন ব্রিজের কিছু খানাখন্দ সমান করা হয়, আমরা সেখানে ছিলাম। তবে ব্রিজটি ঝুঁকিপূর্ণ। তাই বিকল্প একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সেতুটির স্থায়ী সংস্কার করতে হবে। একই সঙ্গে সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবিষ্যৎ দুর্ঘটনা ও যানজট এড়াতে বিকল্প সেতু নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাই রাব্বি বলেন, বৃষ্টির জন্য বিটুমিনের কাজটা করতে পারিনি। প্রস্তুতি নেওয়া হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই ওভারলে করে দেব। আমি দেখে এসেছি। শিগগিরই সমস্যার সমাধান হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.