মোঃ বিল্লাল হোসেন লিটু স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ জেলা:—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব জোয়ার্দার, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ঝন্টু মেম্বার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
এছাড়া ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক বাবুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমাস হোসেন টিক্কা, সদস্য সচিব এস এম সিদ্দিক, উপজেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক মহাসিন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফিরোজ বিশ্বাস, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষকদলের সাধারণ সম্পাদক বাবলু মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।