নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
মঠবাড়িয়ার কৃতি সন্তান কবি মুহম্মদ আব্দুল খালেক আর নেই নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে গণসমাবেশ সাড়ে ৪ মাস পর স্বদেশের পথে ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিক হাসমতের মরদেহ ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মঠবাড়িয়ার কৃতি সন্তান কবি মুহম্মদ আব্দুল খালেক আর নেই

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মোহাম্মদ আবু সালেহ বিশেষ প্রতিনিধি :
বিশ্ব বাঙালি সম্মেলনের সম্মানিত সভাপতি, শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদের মহাসচিব ও বিশিষ্ট সাহিত্যিক কবি মুহম্মদ আব্দুল খালেক আর নেই। আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন। গুণী এই সাহিত্যিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।কবি মুহম্মদ আব্দুল খালেক একাধারে একজন বিশিষ্ট লেখক, সংগঠক, সাহিত্যিক এবং সমাজসেবক ছিলেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালি গ্রামে জন্ম গ্ৰহন করেন এবং আমৃত্যু নিজ এলাকার শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে গেছেন। মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘শেরে বাংলা সাধারণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।সাংস্কৃতিক ও সাহিত্যিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি বহু গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ব কবিতা কংগ্রেস এবং দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৯ সালে কলকাতায় মর্যাদাপূর্ণ ‘ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর স্মারক সম্মাননা’ পদক লাভ করেন। এ ছাড়া সমাজসেবা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা স্মৃতি স্বর্ণপদক’ এবং ‘বিশ্ব বাঙালি সম্মেলন স্বর্ণপদক’ সহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.