নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
মঠবাড়িয়ার কৃতি সন্তান কবি মুহম্মদ আব্দুল খালেক আর নেই নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে গণসমাবেশ সাড়ে ৪ মাস পর স্বদেশের পথে ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিক হাসমতের মরদেহ ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে গণসমাবেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

মো: ইব্রাহীম সায়েম
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা।

প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। সমাবেশটি সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ গণসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরেন।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.