নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা ইউএনও থান্দার কামরুজ্জামানের উদ্যোগে ৩ বছর পর সচল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, প্রসবসেবায় জন্ম নিল কন্যাশিশু

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোঃ রাজিব নরসিংদী স্টাফ রির্পোটার :—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান।

মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমরা যদি মাদক নির্মূল করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা-বোনদের নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন মাননীয় চেয়ারম্যান তারেক রহমান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি।একই সাথে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

​আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন ও উপজেলা পরিষদের মাঠে গাছের চারা রোপন করেন।

বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান, বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল হক তানভীর, বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বার,আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলউল্লাহ্ তপন,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন’সহ প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.