নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোস্তফা মিয়া নরসিংদী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সমাজ থেকে যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। একই সঙ্গে মা-বোনদের নিরাপদে চলাফেরাও কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বেলাবো উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুবরণকারী নেতাকর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বেলাবো উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে আড়িয়াল খাঁ নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ মাঠে চারা গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি

‘জিয়ার রোপণ করা বীজ আজ বটবৃক্ষে পরিণত হয়েছে’: খায়রুল কবির খোকন

এদিকে, মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কের বটমূলে সবুজ চত্বরে একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর রোপণ করা সেই বীজ থেকে চারা গজিয়েছে এবং সেই চারা আজ বটবৃক্ষে পরিণত হয়েছে।

খায়রুল কবির খোকন বলেন, বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি জনগণের কল্যাণ, মঙ্গল ও স্বার্থে কাজ করে যাচ্ছে। এ কারণেই দেশের জনগণ পাঁচবার ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভালোবাসা নিয়ে বারবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম নষ্ট করা যাবে না। জনগণ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।

র‌্যালিতে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম. এ. জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ. কে. এম. গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কাউরিয়াপাড়া ঈদগাহ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.