মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব)প্রফেসর ফরহানা ইয়াসমিন রুবি।
মো: মফিজুর রহমান | ঢাকা
দক্ষতা, নেতৃত্ব ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড’ সম্মাননা পেয়েছেন মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক ফরহানা ইয়াসমিন রুবি।
South Asia Social Education Foundation ও SAARC Cultural Forum-এর আয়োজনে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অধ্যাপক ফরহানা ইয়াসমিন রুবি মোহাম্মদপুর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি তিনি কলেজের প্রশাসনিক দায়িত্বও পালন করছেন। শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে অবদান, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নেতৃত্ব এবং কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ফরহানা ইয়াসমিন রুবির অবদানের আরও একটি স্বীকৃতি যুক্ত হলো। তাঁর এ অর্জনে মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ফরহানা ইয়াসমিন রুবির কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি তাঁকে এ সম্মাননার জন্য যোগ্য করে তুলেছে। তাঁর এই অর্জন মোহাম্মদপুর মহিলা কলেজের জন্যও গর্বের।
অধ্যাপক ফরহানা ইয়াসমিন রুবির এ সম্মাননা অর্জনে মোহাম্মদপুর মহিলা কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।