নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

মাদক, চাঁদাবাজি, দখল, শালিস, ইভটিজিং মুক্ত ধনবাড়ী দেখতে চাই

  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪৬ বার পঠিত

স্মরণ আহমেদ জীবন,ধনবাড়ি, টাংগাইল:

 

টাঙ্গাইলের ধনবাড়ীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

ধনবাড়ী উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম , ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী থানার সেকেন্ড অফিসার মোঃ মনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান (সোহান), সদস্য রাকিব হাসান, স্বরণ সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত সকলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সমস্যার কথা শুনেন । তিনি ধনবাড়ী উপজেলা বাসীকে সঠিক ভাবে সেবাপ্রদান এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহবান জানান । তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধনবাড়ীতে মাদক, চাঁদাবাজি, দখল, শালিস, ইভটিজিং মুক্ত পরিবেশ দেখতে চান বলে কঠোর নির্দেশনা দেন ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.