চট্টগ্রাম সিটি প্রতিনিধি মোঃ ওমর ফারুক রাজু :- ত্রাণ বিতরণ ও পরিদর্শন করেন চট্টগ্রাম ১০ আসনে এমপি সাঈদ আল নোমান পশ্চিম খুলশী জালালাবাদ লোহাগাড়া কাঠালবাগান বরইতলা বৃষ্টি বন্যায় কবলীত পানিতে নেমে নিজের হাতে ত্রাণ বিতরণ শেষে মতবিনিময় কালে প্রতিশ্রুতি দেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি পাশে থাকে মাদক মুক্ত দেশ গড়বো ও শিক্ষার উদ্যোগে একটি স্কুল একটি কবরস্থান করে দেওয়া হবে। আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের জন্য দোয়া চাই। সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা এসকে তোতন, মোঃ আমানুল্লাহ আমান ও সাবেক কাউন্সিলর ছকিনা, খুলশী থানা যুবদলের নেতা সালাউদ্দিন ইব্রাহিম, নুরুদ্দিন বাবু ও টিটু জাফর ও রুবেল খুলশী কলোনির এসকে রুবেল আরো শতাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।