নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

টাঙ্গাইলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার :-

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম টিটু ও সদস্য তানিয়া ইসলামকে টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য পেশাগত দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.