নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

গাঙচিল বটিয়াঘাটা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

সেখ রাসেল, ক্রাইম রিপোটার, বটিয়াঘাটা, খুলনা:

গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার পুরোনো কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাসকে সভাপতি, প্রকাশ চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইমরান হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সাংবাদিক শেখ আব্দুল হামিদ, নিরঞ্জন রায়, সমীরণ গোলদার, শ্রীমতী ভগবতী গোলদার ও সাংবাদিক তারিকুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান উজ্জ্বল; সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান; প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন মল্লিক; মহিলা সম্পাদিকা মনীষা মণ্ডল এবং দপ্তর সম্পাদক সাংবাদিক সেখ রাসেল।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ অনিমেষ মিস্ত্রী, রফিকুল ইসলাম, মনোরঞ্জন মল্লিক, হারাধন দেব, সাংবাদিক সোহরাব মুন্সী, পরেশ বিশ্বাস, চিত্রা বিশ্বাস ও জার্নালিস্ট হুমায়ন কবির পলাশ। এ ছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, পলাশ কান্তি রায় ও গৌর দাশ বিশ্বাস।

গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ১৯৭৪ সালে সাংবাদিক, চলচ্চিত্রকার, প্রাবন্ধিক ও লেখক খান আকতার হোসেন এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত দেশের বিভিন্ন অঞ্চলে শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসারে কাজ করে থাকে। ২০২৪-২৫ সালে ৫০/অর্ধশত বছর পূর্ণ হয়েছে।

সভায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.