মোরশেদ হাসান স্টাফ রিপোর্টার পেকুয়া উপজেলা :–
পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করছে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং আরও অন্তত দুটি স্থান গুরুতর ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রেস সচিব জনাব ছফওয়ানুল করিম।
পরিদর্শন শেষে তিনি ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।