মোঃ রুহুল আমিন, জেলা স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
বাংলাদেশকে মাদক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘাটাইলকে মাদক ও অপরাধমুক্ত করতে কাজ করে যাচ্ছে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মাদকের বিস্তার কমানো সম্ভব হলে ছিনতাই, চুরি, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধও অনেকাংশে কমে আসবে।
ঘাটাইলকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ও সোচ্চার হলে ঘাটাইলকে মাদক ও অপরাধমুক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঘাটাইলকে মাদক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হচ্ছে।
ঘাটাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি
পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ঘাটাইলকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ কাজে তিনি ঘাটাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মোঃ রুহুল আমিন
জেলা স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল
দৈনিক দেশ প্রতিদিন