নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

‎পরিবারের মানসিক চাপ সহ্য করতে না পেরে ‎তরুণীর মদ্যপান

  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

উত্তরা প্রতিনিধি
‎ক্রাইম রিপোর্টার জীবন চৌধুরী



‎টঙ্গীতে গভীর রাতে মোটরসাইকেলে অসুস্থ তরুণী: থানায় এসে পারিবারিক চাপের কথা জানালেন তিনি
‎আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই যুবকের সঙ্গে মোটরসাইকেলে এক তরুণীর ঢলে পড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টির পর শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় হাজির হয়ে ঘটনার পেছনের কারণ ব্যাখা করেছেন ওই তরুণী।
‎থানায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই তরুণী জানান, পারিবারিক নানা মানসিক চাপ ও অশান্তি সহ্য করতে না পেরে তিনি একা বাসা থেকে বের হয়ে যান। এরপর উত্তরা জসীমউদ্দীন এলাকার একটি বারে গিয়ে মদ পান করেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি দ্রুত মাতাল ও অসুস্থ হয়ে পড়েন।
‎তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে তার স্বজন ও পরিচিতরা তাকে উদ্ধার করতে সেখানে যান। পরে মোটরসাইকেলে করে তাকে বাসায় ফিরিয়ে নেওয়ার পথেই অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিওটি ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‎টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ থাকায় ওই তরুণীকে থানায় ডেকে এনে বক্তব্য নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.