নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন ১১১ জন রোগীর মধ্যে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত। ক্রমবর্ধমান রোগীর চাপে নতুন করে চালু করতে হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। চিকিৎসক, ওষুধ ও জনবল সংকট সত্ত্বেও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তবে পর্যাপ্ত ওষুধ না থাকা এবং সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাপ্রত্যাশীরা।

আজ সোমবার (৩১ শে আগস্ট) কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রাসেল জানান, কমপ্লেক্সে মোট ১০০টি শয্যা থাকলেও জনবল, ওষুধ ও খাবার সরবরাহ রয়েছে ৫২ জন রোগীর জন্য। বর্তমানে ১১১ জন বিভিন্ন রোগের রোগী চিকিৎসা নিতে ভর্তি আছে। এর মধ্যে ৪৪ জন ডেঙ্গু ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগী।

এদের সিংহভাগই গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। কর্মস্থলে জ্বরে আক্রান্ত হওয়ার পর তারা কাজিপুরে এসে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য পঞ্চম তলায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
ইতিমধ্যে ৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে রোগী ছাড়া সবকিছুরই তীব্র সংকট রয়েছে। ওষুধ, জনবল, সদিচ্ছা এবং পরিচ্ছন্নতার অভাব অত্যন্ত প্রকট। তাঁরা অবিলম্বে চিকিৎসাসেবার মান বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.