নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

আসিফের গানের মডেল ছাত্র আন্দোলনে ভাইরাল সেই অগ্নিকন্যা

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৭৩ বার পঠিত
বিনোদন ডেস্ক
ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যমে আলোচিত হন ফারজানা সিঁথি নামের এক তরুণী। প্রথমে আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তাদের সামনে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের নজর কাড়েন।
সরকার পতনের পর আগস্টের মাঝামাঝি সময়ে এক সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক সমালোচিত হন সিঁথি। তার দুর্ব্যবহারের মুখে ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে তখন পুরস্কৃত হয়েছিলেন সেই সেনা কর্মকর্তা।
জানা গেছে, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তার পাশে দেখা মিলেছে সিঁথি ও শেখ সাদীর। ভিডিওচিত্রে সিঁথির সঙ্গে সাদীকেও দেখা যাবে। আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।
আসিফ আকবর নতুন গান প্রসঙ্গে বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.