নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

বোয়ালখালীতে চলাচলের পথে দেয়াল নির্মাণের অভিযোগ, ভয়ভীতি প্রদর্শনের দাবি

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

মোসলেম উদ্দিন
ক্রাইম রিপোর্টার
বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আব্দুল হাকিম মেম্বারের বাড়ি এলাকায় দীর্ঘদিনের এজমালি চলাচলের পথে দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগকারী ও স্থানীয়দের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় পোপাদিয়া এলাকার বাসিন্দা সাইফুল আলম (৪৬) গত ১৯ আগস্ট বোয়ালখালী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মোহাম্মদ নেছার (৫৫), মোহাম্মদ রাসেল (৩০), মোহাম্মদ সেতু (২৫), মো. বাবুল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়, পোপাদিয়া মৌজার আরএস ৫১২৪ ও ৫১২৬ এবং তৎসামিল বিএস ৬১৪৭ নম্বর দাগের পুকুরের পূর্ব পাড় দিয়ে প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রশস্ত একটি পথ দীর্ঘদিন ধরে স্থানীয়রা এজমালি চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। পথটি পুকুরের দক্ষিণ পাড়ের সরকারি কার্পেটিং সড়কের সঙ্গে সংযুক্ত।
অভিযোগকারীর দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পথটির একটি অংশ ব্রিক সলিং করা হয়েছিল। সম্প্রতি বিবাদীরা ওই পথের দক্ষিণাংশ থেকে ইট তুলে নিয়ে সেখানে দেয়াল নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এতে বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
সাইফুল আলম জানান, একই বিষয়ে তিনি গত ৩০ জুলাই বোয়ালখালী থানায় একটি অভিযোগ করেছিলেন। তবে সমস্যার সমাধান না হওয়ায় পুনরায় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগকারীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চলাচলের পথ বন্ধ হওয়ার পাশাপাশি যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তিনি বিষয়টি সরেজমিন তদন্ত করে পথটি উন্মুক্ত রাখা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তপশিল: পোপাদিয়া মৌজা, জে.এল. নং-১৮, আরএস ১১০৫ নম্বর খতিয়ানের আরএস ৫১২৪ ও ৫১২৬ এবং তৎসামিল বিএস ৬১৪৭ নম্বর দাগের পুকুরের পূর্ব ও দক্ষিণ পাড়।
অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

 

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.