সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মহোদয় চট্টগ্রামে শুভাগমনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক আর ইউ হাবীবের সভাপতিত্বে আজ বিকাল ০৫ টায় সংগঠনের ষোলশহর ২নং গেইটস্থ পাঁচলাইশ থানাধীন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত নের্তৃবৃন্দ পার্টির পক্ষ থেকে তাঁহাকে সুস্বাগতম জানিয়ে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে পার্টির পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর নগরীকে বাণিজ্যিক ও প্রশাসনিক হাবে এবং নাসিরাবাদ ও কালুরঘাট ভারী শিল্পাঞ্চলের বন্ধ কলকারখানা চালু করে দ্রুত বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, আমিন জুট মিল সহ সারাদেশের ৪৫টি শিল্প কলকারখানা বেসরকারি খাতে পানির দরে অবকাঠামো দাম ছাড়া ভূমির মূল্যের প্রায় অর্ধেকরও কম দামে দেশীয় পুঁজিপতি খ্যাত লুটেরাদের নিকট ছেড়ে দেওয়ার চ্ক্রান্ত বন্ধ করা সহ সরকারের বিরাষ্ট্রীয় করণ পরিকল্পনা অবিলম্বে পরিহার করে সত্যিকার অর্থে চট্টগ্রাম বন্দর নগরীকে অতীত সরকারের বিমাতা সুলভ আচরণ বাদ দিয়ে নতুন নতুন উন্নয়ন মূলক কর্মযজ্ঞের মাধ্যমে প্রকৃত বাণিজ্যিক রাজধানীতে পরিণত করার জন্য জোর দাবী জানিয়েছেন। জরুরী সভায় নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি ও শ্যামল দাশ, সদস্য সচিব মাঈনুল মাজেদীন চৌধুরী মিঠু, নগর কমিটির সদস্য ডাঃ দিলীপ কুমার দে, মহিলা নেত্রী জান্নাত বেগম, মোহাম্মদ হাছান, জুলাই যোদ্ধা এস কে সোয়াইবুল ইসলাম, সামসুর রহমান, মোহাম্মদ মানিক, নজরুল ইসলাম, আবুল হাসেম প্রমূখ নের্তৃবৃন্দ।