স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
চা বাগান শ্রমিকদের কল্যাণে বর্ষাকালে কাজের সুবিধার্থে রেইনকোট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বেসরকারি তিনটি কোম্পানি থেকে ২০ হাজার রেইনকোট সংগ্রহ করা হয়েছে।
শিগগিরই সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে এসব রেইনকোট বিতরণ করা হবে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চা বাগানের নিপীড়িত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে ভাবছেন।
চা শ্রমিকরা বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে বাগানে কাজ করেন। এতে তাঁদের নানা ধরনের কষ্ট পোহাতে হয়। তাঁদের সেই কষ্ট কিছুটা লাঘব করতেই প্রধানমন্ত্রী রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছেন।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া এসব রেইনকোট সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকদের মধ্যে দ্রুত বিতরণ করা হবে। এর মাধ্যমে বর্ষাকালে বৃষ্টির মধ্যেও শ্রমিকদের কাজের সময় কিছুটা সুরক্ষা নিশ্চিত হবে।