নিজস্ব প্রতিবেদক (মোঃ ইসমাইল হোসেন): বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Hero XPulse 200 4V ও Hero XPulse 200 4V Pro। নতুন এই দুই মডেল নিয়ে দেশের মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বাংলাদেশের বাজারে Hero XPulse 200 4V-এর দাম শুরু হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা থেকে। মডেলটির আরেকটি ভ্যারিয়েন্টের দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে Hero XPulse 200 4V Pro-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬৫ হাজার টাকা।
ক্রেতাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। দুটি মডেলের সঙ্গেই ২ বছরের রেজিস্ট্রেশন ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি Hero-এর পক্ষ থেকে ১০ বছরের Spare Parts Support দেওয়ার কথা জানানো হয়েছে। তবে ১০ বছরের Spare Parts Support-কে ১০ বছরের ওয়ারেন্টি হিসেবে বিবেচনা করা যাবে না।
Hero XPulse 200 4V সিরিজটি মূলত অন-রোড ও অফ-রোড—দুই ধরনের ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ১৯৯.৬ সিসির ৪-ভালভ ইঞ্জিন। অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে উন্নত সাসপেনশন সেটআপ, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং বিভিন্ন রাইডিং মোড।
অন্যদিকে XPulse 200 4V Pro সংস্করণটি আরও বেশি অফ-রোড সক্ষমতার জন্য তৈরি। Pro ভার্সনে দীর্ঘ ট্রাভেল সাসপেনশন, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সসহ অফ-রোড রাইডিংয়ের উপযোগী বেশ কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে।
বাংলাদেশের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজারে Hero XPulse 200 4V এবং XPulse 200 4V Pro-এর আগমন নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ২ বছরের রেজিস্ট্রেশন ফ্রি সুবিধা এবং ১০ বছরের Spare Parts Support ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে।