নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে গণসমাবেশ সাড়ে ৪ মাস পর স্বদেশের পথে ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিক হাসমতের মরদেহ ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

পুনর্গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২১৭ বার পঠিত

মোঃ জসীমউদ্দীন,, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত দুর্গম জেলা খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত,, পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের পুনর্গঠন করেছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার।
বৃহস্পতিবার ২০ শে আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি জেলা পরিষদের পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান সহ ১৪ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও পরবর্তী সংশোধনী আইনের বহাল অনুযায়ী গণপ্রজাতন্ত্রী সরকারের গঠিত অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত পরিষদে চেয়ারম্যান হিসেবে জনাব ম্রাসা থোয়াই মারমাকে নির্বাচিত করেছে সরকার । এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, শান্তি প্রিয় চাকমা, রিপন চাকমা, দেব রানী চাকমা, মোঃ এম এন আবছার , মোঃ আব্দুল মালেক মিন্টু , মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল, মংসাপ্রু চৌধুরী, তাসলিমা সিরাজ সিমা, কুহেলী দেওয়ান, ও কালি মগ,

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের আগ পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে, এবং সংশ্লিষ্ট আইন ও সংশোধনী বিধানের নিয়ম অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা করবে।

ঊর্ধ্বতন দায়িত্ব রত কর্মকর্তারা বলেন ২০২৪ সালের ৭ নভেম্বরের প্রজ্ঞাপন এবং ২০২৫ সালের ৮ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত নিয়োগ শেফালিকা ত্রিপুরার নিয়োগ বাতিল করা হয়েছে।

গনপ্রজাতন্ত্রী সরকারের নির্দেশ অনুযায়ী নবনির্বাচিত এই অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন নেতৃত্বে পরিচালিত হবে।

অতি শিগগিরই প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর হবে বলে জানিয়েছেন।

খাগড়াছড়ি জনসাধারণ আসাবাদী পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নবগঠিত পরিষদ পার্বত্য খাগড়াছড়িতে উন্নয়নের ছোঁয়া অব্যাহত রাখবেন বলে গন্য করেছেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত পরিষদ যাদেরকে দিয়ে গঠিত হয়েছে সুন্দর ও সুশৃংখল একটি পরিষদ গঠিত হয়েছে খাগড়াছড়ি বাসি আগামী দিনে আশাবাদী এই পরিষদের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলার সাধারণ জনগণ উপকৃত হবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.