‘”” মোঃ মিজানুর রহমান
সিলেট প্রতিনিধি :–গতকাল ২৮/০৮/২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের ব্যবস্তাপনায় আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান এবং দৈনিক মহযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট ( হাসনাইন) ।
গতকাল দুপুর ৩ টা থেকে বাত ৮ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে সংবাদ মাধ্যমকে কিভাবে বিশ্ববাসির সামনে তুলে ধরতে পারি। প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে উপস্থিত বক্তাগন বলেন আধুনিক প্রশিক্ষণের এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সংবাদ সংগ্রহের বিভিন্ন কলা কৌশল গত বিষয়গুলো হাতে কলমে যাহাতে ফুটিয়ে তোলা যায়। সাংবাদিকরা হচ্ছেন জাতির অর্ধাঙ্গিনী বলা যায়। আপনার আমার সংবাদের মাধ্যমে দেশ ও জাতি যেন উপকৃত হতে পারে সেদিকে স্বজাগ দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন ” দৈনিক নয়া দিগন্তের” সাবেক হেড অব ডিজিটাল ফয়সাল আহমেদ,হার্ড নিউজ বাংলার হেড অব ডিজিটাল সচিব আব্দুল্লাহ মাহমুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদক ইসমাইল আহসান।