স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাইবার প্রতারণা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) এর চৌকস টিম হবিগঞ্জ জেলায় বিভিন্ন থানার ভুক্তভোগীদের দায়েরকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে বিকাশ/নগদ এর মাধ্যমে প্রতারণাপূর্বক ও ভুলবশত খোয়া যাওয়া নগদ সর্বমোট ৮ লক্ষ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেন।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় সর্বমোট ৮ লক্ষ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন