নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

মো: ইব্রাহীম সায়েম

(কোম্পানীগঞ্জ) নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) ইসলামি ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ব্যাংকের প্রায় ১২ লাখ টাকা নিয়ে আবু মাঝির হাটের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হন। তিনি বসুরহাট-হাজারী হাট সড়ক দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ অফিস পার হওয়ার কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।

 

এ সময় প্রাইভেটকার থেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এবং অস্ত্র হাতে বের হয়ে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। তাঁরা আবদুর রহমানকে ‘ইয়াবা বিক্রি করেন’ বলে অভিযোগ করেন এবং তাঁদের কাছে এ বিষয়ে তথ্য রয়েছে বলে দাবি করেন।

 

একপর্যায়ে তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে কোম্পানীগঞ্জের নবীপুর এলাকায় তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় তারা। অভিযোগ রয়েছে, এ সময় আবদুর রহমানের কাছে থাকা প্রায় ১২ লাখ টাকা ওই চক্রের সদস্যরা নিয়ে যায়।

 

ভুক্তভোগী আবদুর রহমান সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশের পরিচয়ে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং ছিনিয়ে নেওয়া টাকা কোথায় গেছে, তা তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.