নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা ইউএনও থান্দার কামরুজ্জামানের উদ্যোগে ৩ বছর পর সচল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, প্রসবসেবায় জন্ম নিল কন্যাশিশু

কাজিপুরে নজরুল বর্ষ উদযাপন ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

দেশব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কাজিপুর উপজেলা প্রশাসন যৌথভাবে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত এমন সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর জোর দেওয়ার পাশাপাশি দেশব্যাপী এই প্রতিযোগিতার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.