নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শৈলকূপা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গান পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবির সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আলোচনা পর্বে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা প্রশাসনের এমন আয়োজন জাতীয় কবির সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.