কালিয়া প্রতিনিধি:
আব্দুল কাদের শিকদার
নড়াগাতি থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।
আজ সকাল ৮টায় নড়াগাতী থানা বিএনপি’র কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির।
নড়াগাতি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সারাফত হোসেন শবো-র পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মো. জাফর মোল্লা, সহ-সভাপতি, নড়াগাতি থানা বিএনপি
আলহাজ্ব মো. কোবাদ শিকদার, স্বেচ্ছাসেবক সম্পাদক, নড়াগাতি থানা বিএনপি
খান আবুল হোসেন, কোষাধক্ষ্য, নড়াগাতি থানা বিএনপি
বিএম নজরুল ইসলাম কাবুল, সহ-কোষাধক্ষ্য, নড়াগাতি থানা বিএনপি
চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, সদস্য সচিব, নড়াগাতি থানা যুবদল
মো. তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক, নড়াগাতি থানা যুবদল
নাদিরা হক জোসনা মল্লিক, আহ্বায়ক, নড়াগাতি থানা মহিলা দল
এ সময় থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।