নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

ভারতের মণিপুরে আবার সহিংসতা, নিহত ৬

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১১ বার পঠিত

ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় নতুন করে সহিংসতায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে জেলাটির নুংচাপ্পি গ্রামে হামলা চালায়। এখানে তারা ইউরেমবাম কুলেন্দ্র সিংহ (৬৩) নামের এক ব্যক্তিকে হত্যা করে। মণিপুরের উপত্যাকাগুলিতে আধিপত্য বিস্তার করে থাকা মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র সদস্যদের সঙ্গে পাহাড়ি কুকি বিদ্রোহীদের বন্দুক লড়াইয়ে আরও পাঁচজন নিহত হন।

এসব গোষ্ঠীগুলো নিজেদের ‘গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক’ বলে দাবি করে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এ ঘটনার একদিন আগে মণিপুরের মইরাং শহরে কুকি বিদ্রোহীদের রকেট হামলায় মেইতেই সম্প্রদায়ের এক বৃদ্ধ নিহত হন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, জিরিবামের পুলিশ সুপার (এসপি) এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গেলে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। এ সময় পুলিশের ‘শক্ত জবাবে গোলাগুলি কমে আসে’।

ইম্ফল থেকে পুলিশের গোয়েন্দা শাখার মহাপরিদর্শক কে কাবিব সাংবাদিককে জানান, শুক্রবার কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর সীমান্তের কিছু প্রান্তিক এলাকায় হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এরপর নিরাপত্তা বাহিনীগুলোর যৌথ দল ওই এলাকায় চিরুনি অভিযান চালায়। তারা বিদ্রোহীদের বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করেছে।

এরপরই মইরাং শহরে রকেট হামলা চালায় কুকি বিদ্রোহীরা। যে হামলায় একজন নিহত হন।

পুলিশ জানায়, এক সপ্তাহ আগে কুকি বিদ্রোহীরা ইম্ফলের পশ্চিম জেলার কয়েকটি গ্রামে অস্ত্রসজ্জিত ড্রোন যোগে হামলা চালিয়েছিল। এই প্রথম ভারতের মাটিতে কোনো সন্দেহভাজন বিদ্রোহী গোষ্ঠী হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে। এ ধরনের হামলা প্রতিরোধ করতে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

বর্তমানে সেখানে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে। পাহাড়েও চলছে চিরুনি তল্লাশি। এমনকি উস্কানিদাতাদের ধরতে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরও নজর রাখছে নিরাপত্তা বাহিনীর একটি দল।

পুলিশ আরও জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ইম্ফলের ২য় এবং ৭ম মণিপুর রাইফেলস ক্যাম্প থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল উত্তেজিত মেইতেইরা, কিন্তু নিরাপত্তা বাহিনীর বাধা দিতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ফলে তারা অস্ত্র লুট করতে ব্যর্থ হয়।

উত্তেজিত জনতার মধ্যে থাকা লোকজনের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইম্ফল উপত্যকার বিক্ষোভকারীরা সাংবাদিকদের বলেছেন, ড্রোন ও রকেট হামলার ঘটনায় তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপর হতাশ, তাই বেসামরিক নাগরিকদের নিজেদের আত্মরক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

One response to “ভারতের মণিপুরে আবার সহিংসতা, নিহত ৬”

  1. Md.Akram Ali says:

    Many many thanks to daily desh protidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.