নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে পা বিচ্ছিন্ন শৈলকূপায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে কোম্পানীগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালী কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু বেহাল বারৈচা-খামারেরচর ব্রিজ, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা-যানজট কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক: স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বে সরওয়ার উদ্দীন সেলিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হলুদ ক্যাপ পরে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলীর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম। দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি সংগঠনের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে উল্লেখ করা হয়।

মো. সরওয়ার উদ্দীন সেলিমের রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তাঁর রাজনৈতিক পরিচয়ের ধারাবাহিকতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিরসরাই উপজেলা ও মিঠানালা ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব। পরবর্তীতে তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে তাঁর রাজনৈতিক পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ পথচলায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। বিশেষ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং কর্মীদের পাশে থাকার কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলীয় কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রসঙ্গে দলীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করতে মো. সরওয়ার উদ্দীন সেলিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা এবং সাংগঠনিক ভূমিকা আগামী দিনে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও বেগবান করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.